সিলেট হেভি কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল কার্যকরী সভাপতি আলহাজ্জ লোকমান আহমদ ও সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব খলিফা মোদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দক্ষিণ সুরমা প্যারাগন কনস্ট্রাকশনের ইয়ারে খতমে কোরআন, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি ও সিলেট হেভি কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক জুবের আহমদ, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, সহ-সভাপতি আবুল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু, কোষাধক্ষ্য আলমগীর আহমদ, দৈনিক শ্যামল সিলেটের সম্পাদক আব্দুল মুকিত, মাহতাবুর রহমান, যুবলীগ নেতা সুজিত চৌধুরি শাহীন আহমদ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা বদরুল আলম আজিজি।




প্রতিদিন ডেস্ক



