সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চাল্লাইন গ্রামের বাসিন্দা মকদ্দস আলী নামের এক ব্যক্তি গত কয়েকদিন থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। এরই মধ্যে গত ৫ মার্চ থেকে তিনি সিলেট নগরীতে আসার কথা বলে বেরিয়ে এসে পরবর্তীতে আর বাসায় ফেরেননি।
নিখোঁজ হওয়া মকদ্দস আলীকে তার পরিবার অনেক খোঁজাখুজির পর কোন সন্ধান না পেয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি জিডি করেছে।
পরিবারের সদস্যরা জানান, মকদ্দস আলীর পড়নে ছিলো একটি লুঙ্গি ও একটি সুয়েটার।
নিখোঁজ মকদ্দস আলীকে ফিরে পেতে দেশবাসীর কাছে সাহায্য চেয়েছেন তার পরিবার ।
কোনো হৃদয়বান ব্যাক্তি যদি তার সন্ধান পান তাহলে মোঃ ফয়েজ আহমদের 01737969125 মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন মকদ্দস আলীর পরিবার ও তার স্বজনরা।




প্রতিদিন প্রতিবেদক



