বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

ইউক্রেনে জিম্মি সিলেটের যুবকের বাঁচার আকুতি

  • প্রকাশের সময় : ১১/০৩/২০২২ ১১:০৬:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

ইউক্রেনে চলমান রুশ হামলার কারণে দেশটির সেনা ক্যাম্পে জিম্মি হয়ে পড়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রিয়াদুল হক।

এক ভিডিওবার্তায় বাঁচার আকুতি জানিয়েছেন তিনি। তাকে দেশে ফেরাতে সরকারের সহযোগিতা চেয়েছে রিয়াদুলের পরিবার।

রিয়াদুল ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নূরপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে রিয়াদুল দ্বিতীয়।

এক ভিডিওবার্তায় রিয়াদুল বলেন, ‘ক্যাম্পে পাঁচ বাংলাদেশিসহ শতাধিক লোক রয়েছি। আগে এটি অভিবাসী ক্যাম্প ছিল। ইউক্রেনের বিভিন্ন শহর দখলের পর এটি হয়েছে সেনা ক্যাম্প। এখানে ভয়ের মধ্যে আছি আমরা। আমাদের আটকে রাখা হয়েছে, জিম্মি হয়ে আছি। রাত হলে বোমার শব্দ শোনা যায়। গুলির শব্দ শুনতে পাই, আলো নিভিয়ে দেয়। যে রুমে আমরা ৩-৪ জন মানুষ থাকি, সেখানে রাখা হয়েছে ১০ জন মানুষ।’

রিয়াদুলের বাবা আব্দুল মালিক বলেন, ‘চার বছর আগে ইউক্রেন যায় আমার ছেলে। সেখানকার একটি অভিবাসী ক্যাম্পে ছিল সে। যুদ্ধের একপর্যায়ে ইউক্রেনের সেনারা ক্যাম্পটি দখল করে নেয়। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভিডিওটি সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। আমার ছেলেকে নিয়ে আমরা শঙ্কিত।’

আব্দুল মালিক আরও জানান, ক্যাম্পে আটকে পড়ার পর রিয়াদুল বিষয়টি পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড দূতাবাসকে জানিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সহযোগিতা পায়নি।

ছেলেকে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন রিয়াদুলের বাবা আব্দুল মালিক।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স