সিলেটের বিশ্বনাথে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সার্বিক সহযোগীতায় ওই দিবসটি পালন করে উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে উপজেলা সদরে র্যালী ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়ের পরিচলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান, উপজেলা প্রকৌশলী আবু সাইদ, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার ও আরডিআরএস (সুচনা) উপজেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম।




বিশ্বনাথ প্রতিনিধি



