সিলেট-৩ আসনের প্রয়াত এমপি মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকীতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন।
শুক্রবার (১১ মার্চ) সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালগঞ্জ এর বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে, শুক্রবার সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে কোরআন খতম ও শিরনী বিতরণ।
ফেঞ্চুগঞ্জের নুরপুরস্থ দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় ও মরহুমের পারিবারিক আয়োজনে দোয়া মাহফিলে অংশগ্রহণ, মসজিদ প্রাঙ্গণে প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর কবর জিয়ারত, জিয়ারত শেষে মরহুমের বাড়িতে অবস্থান করে পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ।
বাদ আছর ফেঞ্চুগঞ্জ বাজার জামে মসজিদে হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল, বাদ মাগরিব কদমতলী পয়েন্ট জামে মসজিদে দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিলে অংশগ্রহণ ।
কর্মসূচিতে সকলের দোয়া ও উপস্থিতি কামনা করা হয়েছে।




প্রতিদিন প্রতিবেদক



