রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন আজ

  • প্রকাশের সময় : ১০/০৩/২০২২ ১১:৩৯:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

সিলেট নগরের সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হওয়া ব্লগার ও বিজ্ঞানলেখক অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়নি। তাই পরবর্তী শুনানী আজ (১০ মার্চ) বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ করেন সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন। এর আগে মঙ্গলবার রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে আবার বাদীপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। বাদীপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিপক্ষের আইনজীবীরাও যুক্তিতর্ক উপস্থাপন করেন। তবে এ দিন আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ায় পরবর্তী শুনানির দিন আজ নির্ধারণ করেন বিচারক। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আশা করা হচ্ছে আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে। এরপর বিচারক রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবেন। চলতি মাসের মধ্যে মামলার রায় ঘোষণা করা হতে পারে বলে তার আশা। মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন আবুল খায়ের রশীদ আহমদ ও সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান।

যুক্তিতর্ক উপস্থাপনে বাদীপক্ষের আইনজীবী হিসেবে অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সাবেক সরকারি কৌঁসুলি মিসবাহ উদ্দিন, সমর বিজয় শেখর ও মোহাম্মদ মনির উদ্দিন। আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনে অংশ নেন আবদুল আহাদ ও ইমরান আহমদ। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন অনন্ত।

পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। এ ছাড়া তিনি বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স