রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ভোজ্য তেলের গোপন আস্তানায় অভিযান, জরিমানা

  • প্রকাশের সময় : ১০/০৩/২০২২ ১২:৩২:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোজ্য তেলের মুল্য স্থিতিশীল রাখতে ও অবৈধ মজুদদারদের বিরুদ্ধে অভিযানে নেমেছে  শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

বুধবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা অভিযানে অভিযানে গোপনে মজুদ করে রাখা তেলের সন্ধান পেয়ে দুটি প্রতিষ্টানকে ৪ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে লাইসেন্স বিহীন অতিরিক্ত ভোজ্য তেল মজুদ রাখায় শহরের পুরান বাজার এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের মেসার্স রিপন ট্রেডার্স'কে ১ লক্ষ ও পাপন স্টোরকে ৩ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিমের সহায়তায় অভিযানের সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহিয়া, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কদর আলীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স