রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

হাসানুল হক ইনু সিলেট আসছেন বৃহস্পতিবার

  • প্রকাশের সময় : ১০/০৩/২০২২ ১২:১৫:১৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

জাসদ সভাপতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু তিনদিনের সফরে বৃহস্পতিবার (১০ মার্চ) সিলেট আসছেন।

তিনদিনের কর্মসূচিতে তিনি সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে দলীয় বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। 

কর্মসূচির ১ম দিন বৃহস্পতিবার তিনি সড়কপথে নিজ বাসভবন থেকে রওয়ানা হয়ে মৌলভীবাজারে বিকাল ৪ টায় জেলা জাসদ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। 

সন্ধা ৭ টায় মৌলভীবাজার থেকে সিলেট ৭০ বড়বাজারস্থ আম্বরখানায় জেলা জাসদ সভাপতি লোকমান আহমদের বাসায় রাত্রিযাপন করবেন। 

পরদিন ১১ মার্চ শুক্রবার সুনামগঞ্জে শহীদ জগৎজ্যোতি গণগ্রন্থাগার মিলনায়তনে সুনামগঞ্জ জেলা জাসদ আয়োজিত সূধী সমাবেশে যোগদান এবং বিকাল তিনটায় জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে সদ্য প্রয়াত সাংবাদিক পীর হাবিবুর রহমান স্মরণে নাগরিক শোকসভায় যোগদান। ওইদিন দিরাই উপজেলা রাধানগর গ্রামে কর্মসূচী শেষে ফের তিনি সিলেটে রাত্রীযাপন করবেন। 

পরদিন শনিবার (১২ মার্চ) নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে সিলেট জেলা ও মহানগর জাসদ আয়োজিত ‘অগ্নিঝরা মার্চ’ স্মরণে আলোচনা সভায় যোগদান শেষে হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন। ওইদিন হবিগঞ্জ পৌর মিলনায়তনে জেলা জাসদ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। 





সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স