ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) সিলেট জেলা পর্যবেক্ষণ কমিটির সভায় শিক্ষার গুরুত্ব, বাল্যবিয়ের কুফল ও গ্রাম আদালতে সহজে বিচারপ্রাপ্তি সম্পর্কে মহিলাদেরকে সচেতন করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
বুধবার দুপুরে অনুষ্ঠিত কমিটির সভায় এসব ব্যাপারে আলাদা আলাদা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহিলাদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে আরও বেশি করে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, নারী সংগঠক ও সমাজকর্মীদেরকে ‘রিসোর্স পার্সন’ হিসেবে সংশ্লিষ্ট করতেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে পূর্ববর্তী সভার সিদ্ধান্ত ও বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করেন, তথ্যসেবা কর্মকর্তা মরিয়ম আক্তার। সভায় কমিটির সদস্য সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




প্রতিদিন ডেস্ক



