শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

দোয়ারায় ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি

  • প্রকাশের সময় : ০৯/০৩/২০২২ ০৮:০৪:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

এমএ মোতালিব ভুঁইয়া:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চলে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকস্টের রোগীর সংখ্যা। এসব রোগে আক্রান্ত হয়ে গ্রামের অধিকাংশ লোক ভীড় করছেন স্থানীয় ওষুধের দোকান ও হাসপাতালে। আক্রান্তদের মধ্যে বেশীরভাগই শিশু বলেও জানা গেছে। প্রতিদিনই ডায়রিয়া-নিউমোনিয়ার উপসর্গ নিয়ে গড়ে ৫০জন রোগী যাচ্ছন উপজেলার সরকারী হাসপাতালে। এরমধ্যে কাউকে দেওয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা, আবার কোন রোগীর অবস্থা জটিল হলে ভর্তি করা হচ্ছে।  

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নে অধিকাংশ গ্রামে ডায়রিয়া-নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। প্রত্যন্ত অঞ্চলের অনেকেই ফার্মেসি থেকে চিকিৎসা নিয়ে সুস্থ না হলে সরকারী হাসপাতালে ছুটে যাচ্ছেন। 

মঙ্গলবার বিকেলে সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালে যে পরিমান রোগী ভর্তি হয়েছেন, এরমধ্যে অধিকাংশ রোগী ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। 

উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের দুলপশি গ্রামের কৃষক মনির হোসেনের স্ত্রী সাজেদা বেগম বলেন, ৫দিন আগে সাড়ে ৩ মাস বয়সের কন্যাশিশুকে ডায়রিয়া আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করেছেন। এখন তার মেয়ের অবস্থা কিছুটা উন্নতির দিকে।

সুরমা ইউনিয়নের ঠিলাগাঁও গ্রামের তাছলিমা বেগম বলেন, মঙ্গলবার সকালে ১১ মাস বয়সের কন্যা জামিলাকে নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করেছেন।

নরসিংপুর ইউনিয়নের সানিয়া গ্রামের দিনমজুর ফখরুল ইসলাম (৩৫) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত দু’দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভর্তি হওয়া অধিকাংশ রোগীর স্বজনরা বলছেন, হাসপাতাল থেকে বেশীর ভাগ সরকারী ওষুধ, স্যালাইন ও ইনজেকশন দেওয়া হচ্ছে।  

উপজেলা সদর হাসপাতালে জরুরী বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. হাসান মাহমুদ বলেন, হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। হাসপাতাল থেকে রোগীদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। এই সময়ে বাবা-মায়ের শিশুদের প্রতি বাড়তি নজর দেয়া প্রয়োজন।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স