শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিএনপির ব্যবসায়ীরা জড়িত: তথ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : ০৯/০৩/২০২২ ০৬:০৫:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

দ্রব্যমূল্যের দাম বাড়ার পেছনে কিছু অসাধু ও বিএনপির কিছু বড় ব্যবসায়ী জড়িত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৯ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও বিডি হলে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, কিছু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নেয়। সরকার সেসব ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিএনপি কয়েকটি কারণে নির্বাচনকে ভয় পায় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন: ‘প্রথমত, বিএনপি জ্বালাও-পোড়াও রাজনীতির কারণে জনগণ থেকে বিছিন্ন হয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া দুজনেই দণ্ডপ্রাপ্ত আসামি। ফলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাই বিএনপির নির্বাচন নিয়ে কোনো আগ্রহও নেই।’

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রীরা মাঠপর্যায়ে গিয়ে জনগণের কথা শুনছে। বিএনপি সব বিষয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই ব্যস্ত। দ্রব্যমূল্য করোনা এবং যুদ্ধের কারণে বৃদ্ধি পেয়েছে। শেখ হাসিনার সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও জেলার স্থানীয় নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স