বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সিলেটে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপে সংঘর্ষ

  • প্রকাশের সময় : ০৯/০৩/২০২২ ০৪:০০:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৯ মার্চ) বিকেলে স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা ও মহানগর আয়োজিত দ্রব্যমুল্যের উর্ধগতির প্রতিবাদে জনসভা শুরু পূর্বেই এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়,  দ্রব্যমুল্যের উর্ধগতির প্রতিবাদে বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভার আয়োজন করে স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা ও মহানগর কমিটি। নির্ধারিত সময়ে জনসভা শুরুর পূর্বে শহীদ মিনারে প্রবেশের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও আফসর খানের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। তবে এই ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে। সেখানে থমথমে পরিস্থতি বিরাজ করছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স