সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজএ্যাবিলিটি (সিএসআইডি) এর উদ্যোগে বিশ্ব নারী দিবস ২০২২ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করেছে।
এ উপলক্ষে এই বছরের প্রতিপাদ্য বিষয় টেকসই উন্নয়নে নারীর অগ্রগতিকে সামনে রেখে ৮ই মার্চ মঙ্গলবার সকাল ১১টার সময় সিলেট নগরীর উপশহরস্থ তেররতন পয়েন্টে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সিএসআইডির প্রজেক্ট ম্যানেজারের সুবীর চন্দ্র দাসের সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার ডলি আক্তার এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিএসআইডি ও প্রতিবন্ধী নারীসহ পরিবারের সদস্যবৃন্দ ও বহু সংখ্যক কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সিএসআইডি প্রকল্প কর্মকর্তা ডলি আক্তার বলেন, পুরুষতান্ত্রিক সমাজ কাঠামো ব্যবস্থা ও দৃষ্টিভঙ্গি বদলাতে পারলে সমাজে নারীরা সকল প্রকার নির্যাতন শোষণ ও বঞ্চনা থেকে মুক্তি পাবে এবং নারীর সম মর্যাদা ও অধিকার সুপ্রতিষ্টিত হবে। মূলত নারীকে সমাজের মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে হলে নারী উন্নয়নমূলক সকল নীতিমালাকে বাস্তবায়ন করতে হবে। যুব এডভোকেসি দলের সেক্রেটারি সাফিয়া আক্তার হাবিবা বলেন সমাজে নারীরা এখনো তাদের কাজের প্রকৃত স্বীকৃতি পায় না।




প্রতিদিন ডেস্ক



