মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। সিলেট সিটি কর্পোরেশন থেকে মশা নিধনে এখনও কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
মশা নিধনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মশারি টাঙিয়ে মিছিল করেছে সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা।
বুধবার (৯ মার্চ) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে নগর ভবনে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয়ভাবে যুব পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ এহছানুল হক তাহের।
মিছিল পূর্বে তিনি বলেন, শীতের আগেই নগরীকে মশামুক্ত করতে নগর কর্তৃপক্ষের উচিত ছিল কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু বসন্ত এলেও এখনও মশা নিধনে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতি বছর 'পানি চিটিয়ে' মশা নিধনে যে ভূমিকা নেওয়া হয়, তা আইওয়াশ। নগরবাসী এখন আর লোক দেখানো কর্মসূচী চায় না। মশা নিধনে কার্যকর পদক্ষেপ চায়।




প্রতিদিন প্রতিবেদক



