বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে এল আর উচ্চ বিদ্যালয়ে নবাগত ৮জন শিক্ষককে ফুল দিয়ে বরণ

  • প্রকাশের সময় : ০৯/০৩/২০২২ ১১:৩৮:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

হবিগঞ্জের বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে সদ্য যোগদানকৃত ৮জন শিক্ষককে বরণ করলো বিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ১২টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবাগত শিক্ষকদের বরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মো.জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো.বায়েজিদ হোসেনের সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.জাফর ইকবাল চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি কান্তি চ্যাটাজী কাজল, সিনিয়র শিক্ষক সমরজিৎ সিংহ, বানিয়াচং মডেল প্রেসক্লাব সেক্রেটারী শিব্বির আহমদ আরজু ও কোষাধ্যক্ষ মো.আব্দাল মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, এদত অঞ্চলের প্রাচীন বিদ্যাপীট হচ্ছে এল আর সরকারি উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে অনেকে লেখাপড়া করে সরকারের উচ্চ পর্যায়ে চাকুরী করেছেন এবং হয়েছেন এমপি ও মন্ত্রী।

তিনি আরও বলেন, বর্তমানে যে শিক্ষকগণ যোগদান করেছেন তারা যেন অন্ত ২/৩ বছর এখানে থাকেন এবং গতানুগতিক পাঠদান থেকে বের হয়ে গবেষণাধর্মী পাঠদান করান এ অনুরোধ করছি। তাছাড়া যিনি যেখানে যার সামনে আছেন তিনিই অধিক গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎকল্পে বসবাস করা যাবে না। বর্তমান সময় ও কাজকে যারা গুরুত্ব দিবেন তারাই সফল মানুষ এবং তৃপ্তি পাবেন।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি এ বিদ্যালয়ে বাংলা ৩জন, গণিত ২জন, জীববিজ্ঞান ২জন ও ভূগোল ও পরিবেশ ১জনসহ মোট ৮জন শিক্ষক যোগদান করেন। বর্তমানে ২৭জন শিক্ষকের স্থলে ১৪জন শিক্ষক পাঠদান দিচ্ছেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স