সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ ও ৪৮ পিছ ইয়াবাসহ কেফায়েত উল্লা প্রকাশ (১৯) নামের এক যুবককে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় স্থানীয় মোস্তফানগর গাংপার থেকে তাকে আটক করা হয়।কেফায়েত উল্লা ডালারপার গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই অনিক বড়ুয়া, এএস আই অলিউল হাসানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃতের বিরোদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে,এম নজরুল আটকের সত্যতা নিশ্চিত করেছেন




কোম্পানীগঞ্জ প্রতিনিধি



