রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

কমলগঞ্জে ঐতিহাসিক ৭মার্চ ও আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা

  • প্রকাশের সময় : ০৮/০৩/২০২২ ০৪:৫৮:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

মৌলভীবাজারের কমলগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭মার্চ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় তৌহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর।

প্রধান শিক্ষক নিরঞ্জন দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাব ইন্সপেক্টর দিপক রায়, ইউপি সদস্য তোফাজ্জল করিম শ্যামল, বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য সুবর্ণা আক্তার চৌধুরী, চৌধুরী তানজিয়া ইসলাম মুন।

বক্তব্য রাখেন সহকারি শিক্ষক জায়েদা বেগম আঁখি, শিক্ষার্থী শিমু আক্তার প্রমূখ।

আলোচনাসভা ও নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মুহম্মদ আলমগীরকে বিদ্যালয়ের পক্ষ থেকে মানপত্র প্রদান করা হয়।

পরে কবিতা, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স