রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : ০৮/০৩/২০২২ ০৪:৫১:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতায় আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার ভূমি সোমাইয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ হোসনে আরা তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ ভূইঁয়া, সাংবাদিক শাহীন আহমেদ ও ফ্যাশন ডিজাইনের শিক্ষার্থী নোসরাত কবির জুলি প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স