রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

নারীদের শুভেচ্ছা জানালো গুগল

  • প্রকাশের সময় : ০৮/০৩/২০২২ ১১:৫১:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
20

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে নিজেদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল। বিশেষ এ ডুডলে ছবির বদলে ব্যবহার করা হয়েছে একটি ভিডিও। ভিডিওটিতে আছে অসাধারণ অ্যানিমেশনের কাজ।

গুগল ডুডলে ইলাস্ট্রেটরের মাধ্যমে নারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণের চিত্র তুলে ধরা হয়েছে। অ্যানিমেশনে দেখা যাচ্ছে নারীকে শিক্ষক, মা, ডাক্তার, বিজ্ঞানী, মেকানিক্যাল, বিউটিশিয়ান, বৃক্ষ রোপণকারী এবং ফটোগ্রাফার হিসেবে।

গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবসে অথবা বিশেষ কোনো ব্যক্তির স্মরণে বরাবরই এমন ডুডল প্রকাশ করে থাকে গুগল। সার্চ বক্সের ওপর গুগলের নামের সঙ্গে সাধারণত দিবস বা ঘটনা সংশ্লিষ্ট ছবি বা অ্যানিমেশন দিয়ে এ ডুডল প্রদর্শন করা হয়।

গুগল মূলত জানালো নারীদের সহযোগিতা ছাড়া পুরুষ জাতি অচল। সমাজ, পরিবার বির্নিমাণে নারী পুরুষের অবদান সমানে সমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামও নারীদের জয়ও গান গেয়েছেন। তিনি তার নারী কবিতায় বলেন, ‘সাম্যের গান গাই/আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!/বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স