শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

বানিয়াচংয়ে তাহফিজ নেতার প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা

  • প্রকাশের সময় : ০৭/০৩/২০২২ ০৭:০৫:৫৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাফেজদের সামাজিক সংগঠন ‘বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন’র প্রচার ও পাঠাগার বিষয়ক সম্পাদক হাফেজ মো. জামাল উদ্দিনের প্রবাস গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ মার্চ) বিকাল ৫টায় বানিয়াচং গণগ্রন্থাগার কার্যালয়ে ফাউন্ডেশনের সভাপতি হাফেজ শিব্বির আহমদ আরজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলামের সঞ্চালণায় বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক হাফেজ ফখরুদ্দিন, কোষাধ্যক্ষ হাফেজ সুহাইল আহমদ, নির্বাহী সদস্য হাফেজ মামুনুর রশিদ ও হাফেজ আবিদুর রহমান।

বিদায়ী বক্তব্য রাখেন প্রচার ও পাঠাগার বিষয়ক সম্পাদক হাফেজ মো. জামাল উদ্দিন।

বক্তারা বলেন, হাফেজ মো. জামাল উদ্দিন ছিলেন ফাউন্ডেশনের একজন দায়িত্বশীল ব্যক্তি। তিনি সবসময় তাহফিজুল কোরআন ফাউন্ডেশনের কার্যক্রমকে এগিয়ে নিতে ব্যাপক ভূমিকা রেখেছেন। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রবাসজীবন যেন সুখময় হয় এ কামনা করেছেন নেতৃবৃন্দ। পরে দেশও জাতির কল্যাণার্থে মোনাজাত অনুষ্ঠিত হয়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স