সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

‘ভোট হতে না দেয়ার হুমকি ফৌজদারি অপরাধ’

  • প্রকাশের সময় : ০৬/০৩/২০২২ ০৯:৪০:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, একটি দল শুধু গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লায়। গণতন্ত্র নির্বাচনের একটি অংশ। আপনি গণতন্ত্র মানেন কিন্তু নির্বাচনী আইন মানেনা, নির্বাচন কমিশন মানেনা, ডিসি মানেনা, এসপি মানেনা, ইউএনও মানেনা, এমপি মানেনা ও প্রধানমন্ত্রীর নাম মুখে নেন না। তাহলে কোন মর্যাদায় কোন ক্ষমতায় আপনি এই স্বাধীন বংলাদেশে কথা বলার সুযোগ পাবেন। আপনি ভোট দেন বা না দেন সেটা আপনার ইচ্ছা। আমরা আপনাকে সম্মান করি। কিন্তু ভোট হতে দেবেন না, একথা বলতে পারেন না। এটা ফৌজদারি অপরাধ। সেই অপরাধে আমরা বিচারের সামনে নিয়ে আসতে পারি। কিন্তু না, আমরা সেদিকে যাবনা। আমরা শান্তি চাই। কোনো মতবিরোধ থাকলে আপনারা বসে কথা বলুন। কিন্তু কথা বলার আগে আইন মানতে হবে। দেশের আইন যদি না মানেন তাহলে আপনি কথা বলতে পারবেন না।

মন্ত্রী আরও বলেন, বিশ^নাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু কিছু সহায়তা চাচ্ছে। আমি তাকে সহায়তা দেব। তবে নুনু মিয়ার বিরুদ্ধে আমি যে অভিযোগ পেয়েছি সেটা তদন্তের জন্য দিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু সেই তদন্ত না হওয়ার আগ পর্যন্ত আমাকে ফোন করে বলবে আমি বিশ^নাথে আসলে ঝাড়– মিছি হবে, সমস্যা হবে। এসব লোকের আমাদের দরকার নেই।

তিনি রোববার বিকেলে সিলেটের বিশ^নাথ উপজেলা পরিষদ মাঠে গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। এর পূর্বে ৯টি কাজের উদ্বোধন ও ২৯টি কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। 

উপজেলা আ’লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনের যৌথ পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ সভাপতি নাজনীন হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা আ’লীগের সহ সভাপতি শাহ আসাদ, আসাদুজ্জামান, আ’লীগ নেতা অ্যাডভোকেট আলমগীর হোসেন চেয়ারম্যান, পৌর আ’লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল ও যুগ্ম আহবায়ক আলতাব হোসেন। 


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স