সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

জোড়া লাগছে ধানুশ-ঐশ্বরিয়া সংসার?

  • প্রকাশের সময় : ০৬/০৩/২০২২ ০৯:৩৫:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

দক্ষিণী সিনেমার সুপারস্টার তিনি, বলিউডেও বেশ সুপরিচিত হয়ে উঠেছেন। সবার প্রিয় ধানুশ। তবে গত বছর থেকে সিনেমার থেকেও বেশি আলোচনায় আছেন নিজের সংসার জীবন নিয়ে। ঐশ্বরিয়ার সঙ্গে এত বছরের বিয়ের সম্পর্কে ধরেছে চির। কোনো এক অজানা ঝড় এসে সব যেন ওলট পালট করে দিয়েছে এই দুজনের সুখের সংসারে।

ধানুশ ও ঐশ্বরিয়ার সম্পর্কে চিড় ধরার খবর কিছুদিন আগে ছিল খবরের শিরোনামে। এ বিচ্ছেদ কিছুতেই মানতে পারছিলেন না ভক্তরা। তবে সাম্প্রতিক এক পোস্ট আবারও আশার আলো জাগাচ্ছে ভক্তদের মনে। ধারণা করা হচ্ছে, ধানুশ-ঐশ্বরিয়ার সম্পর্ক আবারও জোড়া লাগতে চলেছে।

৫ মার্চ ছিল পরিচালক সেলভারাঘাভানের জন্মদিন। সম্পর্কে তিনি অভিনেতা ধানুশের বড় ভাই এবং ঐশ্বরিয়ার ভাসুর। নির্মাতা সেলভারাঘাভানের জন্মদিনে সামাজিক মাধ্যমে একটি মিষ্টি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ঐশ্বরিয়া। 

সেলভারাঘাভানকে জড়িয়ে ধরে ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে ঐশ্বরিয়া লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার গুরু, বন্ধু, বাবার মতো ব্যক্তিত্ব…’। সেই স্টোরি সেলভারাঘাভান নিজের সোশ্যাল মিডিয়ায় রি-পোস্ট করেছেন। উত্তরে সেলভারাঘাভান লিখেছেন, ‘অনেক ধন্যবাদ আমার মেয়ে।’

ভাশুরের জন্মদিনে এমন আন্তরিক পোস্ট করায় ধানুশ-ঐশ্বরিয়া জুটির ভক্তরা মনে করছেন, সম্পর্কের তিক্ততা ভুলে আবারও হয়তো এক হতে পারেন তারা। ১৭ জানুয়ারি ধানুশ আর ঐশ্বর্য রজনীকান্ত সোশ্যাল মিডিয়ায় নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্তের খবর শেয়ার করেছিলেন। এই ঘোষণা রীতিমতো হইচই ফেলে দিয়েছিল।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স