মৌলভীবাজারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলার সালেহ আহমেদ পাপ্পু’র সভাপতিত্বে বিকালে ৪টায় শহীদ মিনার প্রাঙ্গণে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ বীরত্বগাথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু ও এডভোকেট রাধাপদ দেব সজল পি, পি জজ কোর্ট (তিনি মুক্তাযোদ্ধা পরিবারের সন্তান)।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সংগ্রামী যুগ্মসাধারণ সম্পাদক রুহুল আমিন রুয়েল, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলরবৃন্দ সহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।




মৌলভীবাজার প্রতিনিধি



