সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

হবিগঞ্জে ৩য় বার শ্রেষ্ঠ ওসি হলেন মোহাম্মদ এমরান হোসেন

  • প্রকাশের সময় : ০৬/০৩/২০২২ ০৭:৪৮:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

হবিগঞ্জের বানিয়াচং থানায় কর্মকালীন দায়িত্ব ও কর্তব্য পালনের দৃঢ় আত্মপ্রত্যয় নিয়ে কাজ করার প্রয়াসে একজন চৌকস পুলিশ অফিসার অভিন্ন মানদণ্ডে ৩য় বারের মত জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন।

রোববার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এসএম মুরাদ আলি কর্মক্ষেত্রের কৃতিত্ব স্বরূপ ওসি মোহাম্মদ এমরান হোসেনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

জেলার ৯টি উপজেলার মধ্যে বানিয়াচং থানায় ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নতিতে দ্রুত ব্যবস্থাগ্রহণ, ওয়ারেন্ট তামিল, ইয়াবা, গাঁজা দেশীয় অস্ত্র, বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য উদ্ধার, ভিকটিম উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান, চোরাচালান প্রতিরোধ, সাধারণ জনগণের সার্বিক সেবাসহ সার্বিক ক্ষেত্রে গত ফেব্রুয়ারি মাসে উল্লেখযোগ্য সাফল্যে তিনি জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এর স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপারের পক্ষ থেকে তাঁকে পুরস্কৃত করা হয়।

অপরদিকে অভিন্ন মানদন্ডের আলোকে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন সেকেন্ড অফিসার মোঃ শামছুল ইসলাম, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই (নিঃ) মোঃ তোহা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান, সিনিয়র সহকারি পুলিশ সুপার মহসিন আল মুরাদ (মাধবপুর সার্কেল)।

এছাড়াও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে আগত অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য অফিসার ফোর্সসহবৃন্দ উপস্থিত ছিলেন।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন পুলিশ সুপার এসএম মুরাদ আলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার এ শ্রেষ্ঠত্ব অর্জন আমার একার নয় থানার সংশ্লিষ্ট সকল অফিসারদের। তাদের কর্মঠ পরিশ্রমের ফলে আমি সম্মাননা পুরষ্কারে ভূষিত হয়েছি। এ সম্মাননা পুরস্কারে আমার কর্মস্পিহা আরো অনেক বৃদ্ধি পাবে। আমার উপর অর্পিত দায়িত্ব এবং কর্তব্য যেন আরও যথাযথভাবে সততার সহিত দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করে যাব। পুলিশ সুপার স্যারের এ পুরস্কার আগামী দিনে আমাকে আরো বেশি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ইতিপূর্বে হবিগঞ্জ জেলার লাখাই থানার অফিসার ইনচার্জ ও জেলার গোয়েন্দা শাখায় পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। গত ৪ঠা মে ২০২০ খ্রি. বানিয়াচং থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। উপজেলার ১৫টি ইউনিয়নে বিট পুলিশিংয়ের মাধ্যমে আইন শৃংঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখছেন তিনি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স