রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সিলেটে নকল স্বর্ণের বারসহ প্রতারক আনিছুর গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৬/০৩/২০২২ ০৩:৪১:৩৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সিলেটে নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

শনিবার (৫ মার্চ) দুপুওে এসএমপি সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশীদ চত্ত¡রের পাশে শাহজালাল (রাহঃ) জামেয়া ইসলামীয়া কারীমিয়া দারুল উলূম, সিলেট এর প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ প্রতারকের কাছ থেকে একটি নকল স্বর্ণের বারসহ নগদ ১৪ হাজার ৯’শ টাকা উদ্ধার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত প্রতারক মো. আনিছুর রহমান (৫৪) চাদপুর জেলার কুচয়া থঅনার খিলাভ্ইুয়া বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, ঘটনার দিন মনাই (২৭) নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত কাজ শেষে দক্ষিণ সুরমা আসার জন্য হুমায়ুন রশীদ চত্ত¡র হতে রিক্সায় উঠে। তৎক্ষাণাৎ রিক্সা ড্রাইভার আরেকজন যাত্রী প্রতারক আনিছুরকে রিক্সায় তুলে নেয়। মনাইকে প্রতারক আনিছুর একটি ছোট গোলাপী রংয়ের মোড়ানো কাগজ খুলে নকল স্বর্ণের বার দেখিয়ে বিক্রির প্রস্তাব দেয়। মনাই প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন ভয়ভীতি দেখায় আনিছুর রহমান।

তখন প্রতারণার বিষয়টি টের পেয়ে মনাই সুর চিৎকার করতে থাকে। এসময় কিছু দুরে থাকা সাধারন জনগন’স হট হল ডিউটিতে থাকা র‌্যাব-৯’র একটি দল হাজির হওয়া মাত্র প্রতারক আনিছুর পালিয়ে যেতে চেষ্টা করে। তখন তাকে আটক করে র‌্যাব-৯।

প্রতারক আনিছুরের দেহ তল্লাশী করে গোলাপী রংয়ের কাগজে মোড়ানো একটি নকল স্বর্ণের বার সাদৃশ্য দন্ড, যার বডিতে ইংরেজিতে ২২কে লেখা ও প্রতারনায় লব্ধ নগদ অর্থ ১৪ হাজার ৯’শ টাকা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত প্রতারক আনিছুর স্বীকার করে যে দীর্ঘদিন যাবৎ এভাবে প্রতারণা করে আসছে। তার বিরুদ্ধে ভুক্ত ভোগী মনাই কর্তৃক সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স