বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে বিশ্বনাথের যুবক খুন

  • প্রকাশের সময় : ০৬/০৩/২০২২ ০১:০৫:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের ছুরিকাঘাতে সাজ্জাদ খান (৩৩) নামের সিলেটের বিশ্বনাথের এক যুবক খুন হয়েছেন। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে ওই দেশের পুমালাঙ্গা প্রদেশের এরমেলো শহরের পাশ্ববর্তী সানসিটি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সাজ্জাদ খান তিন সন্তানের জনক।

তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চীগাঁও গ্রামের মৃত দিলোয়ার খানের পুত্র।

নিহতের বড় ভাই ফয়েজ খান জানান, শুক্রবার রাতে একদল ডাকাত এরমেলো শহরের সানসিটি গ্রামে একটি বাংলাদেশি মালিকানাধীন দোকানে হানা দিয়ে ব্যর্থ হয়। পরে তারা টিন কেটে পাশ্ববর্তী সাজ্জাদ খানের দোকানে ঢুকে পড়ে। এসময় তিনি ডাকাতদের চিনে ফেললে তারা তাকে ছুরিকাঘাত করতে থাকে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান সাজ্জাদ খান।

ফয়েজ খান আরও জানান, নিহত সাজ্জাদ খানের মরদেহ দক্ষিণ আফ্রিকায় স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স