সিলেটের কোম্পানীগঞ্জে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তোফাজ্জল মিয়া (১৯)নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
শনিবার (৫ মার্চ) রাত ৯টা ২০ মিনিটের সময় স্থানীয় টুকের বাজারে এনাম পরিবহনের ভেতর থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি ২নং ইসলামপুর পূর্ব ইউনিয়নের মোস্তাফা নগর গ্রামের হাবিব মিয়ার মিয়ার পুত্র।
পুলিশসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস,আই,অনিক বড়ুয়া , এ,এস,আই , মোদারিছ সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত ব্যাক্তির বিরোদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে ।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে, এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




কোম্পানীগঞ্জ প্রতিনিধি



