রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

যতদিন বেঁচে থাকবো এলাকার উন্নয়নে কাজ করে যাবো : আনোয়ারুজ্জামান চৌধুরী

  • প্রকাশের সময় : ০৬/০৩/২০২২ ১২:১৭:৩৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
46

যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন,আমি যতদিন বেঁচে থাকবো এই জনপদের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাবো। জনপ্রতিনিধি হই বা নাহই এই এলাকার মানুষের জন্য আমৃত্যু কাজ করবো।

তিনি বলেন বঙ্গবন্ধুকন্যা দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপুর্ব উন্নয়ন হচ্ছে।উন্নয়নের ছোয়া এখন প্রান্তিক জনপদে গিয়ে পৌঁছেছে।এই এলাকার জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলোও দ্রুততার সহিত সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

শনিবার (৫ মার্চ) রাতে দশঘর ইউনিয়নআওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ববরুনী গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,বিএনপি নির্বাচনের অযোগ্য বলেই তারা রাষ্ট্রের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কনৌা শেখ হাসিনা থাকতে কোন ষড়যন্ত্রই কাজে আসবেনা। বিএনপি জামায়াতের সব ষড়যন্ত্রের জবাব এদেশের সাধারণ মানুষ দেবে।

আওয়ামী লীগ নেতা মাসুক মিয়ার সভাপতিত্বে ও এসএ তুহিনের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুবেদুল মেম্বার,আওয়ামী লীগ নেতা ফখরুল আহমদ মতছিন,আওয়ামী লীগ নেতা বশির আহমদ,বিশ্বনাথ পৌর আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন,আওয়ামীলীগ নেতা সিরাজ উদ্দিন, যুবলীগ নেতা রুহেল খান,শাহ আলম খোকন,তাজুল ইসলাম,আমির আলী,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, নোমান আহমদসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স