রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

বিএনপি আল্লাহ ওয়াস্তের পার্টি: ভিপি শামীম

  • প্রকাশের সময় : ০৫/০৩/২০২২ ১১:৩০:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে 'আল্লাহ ওয়াস্তের পার্টি ’ বলে অভিহিত করেছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি। 

শনিবার ( ৫ মার্চ ) বিএনপি- জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে আয়োজিত জেলা যুবলীগের প্রতিবাদ মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

ভিপি শামীম তার বক্তব্যে বলেন, বিএনপি আল্লাহ ওয়াস্তের পার্টি। তাদের কোন ভিত্তিই নেই। তারা হাওয়ায় ভেসে চলে। 

বিএনপির জনবিচ্ছিন্নতার দিকে ইঙ্গিত দিয়ে শামীম বলেন, তারা সাধারণ জনগন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। দূর্ণীতির মামলায় তাদের দলের সিনিয়র দুই নেতার সাজা হয়েছে। কাজেই তারা নির্বাচনের অযোগ্য।

নির্বাচনে অংশগ্রহনের ব্যাপারে বিএনপির অনাগ্রহের বিষয়টি তুলে ধরতে গিয়ে তিনি বলেন, নির্বাচনের অযোগ্য বলেই তারা রাষ্ট্রের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা থাকতে কোন ষড়যন্ত্রই কাজে আসবেনা। বিএনপি জামায়াতের সব ষড়যন্ত্রের জবাব দিতে সবসময় প্রস্তুত যুবলীগ।

সভায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বলেন, বিএনপি জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। লবিস্ট নিয়োগ করে তারা দেশ এবং দেশের সাধারণ মানুষের চরম ক্ষতি করেছে। তারা রাষ্ট্র বিরোধী। বিএনপি জামায়াতকে প্রতিহত করতে যুবলীগ প্রস্তুত।

প্রতিবাদ মিছিলটি সিলেট জেলা পরিষদের সামনা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কোর্ট পয়েন্টে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। মিছিল ও সমাবেশে যুবলীগের বিপুলসংখ্যক নেতাকর্মি অংশগ্রহণ করেন।



সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স