সাবেক অর্থমন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত ফের অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত কয়েকদিন ধরে তিনি ঢাকার বনানীর বাসায় শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন। তাঁর মুখ দিয়ে কোন খাবার নিতে পারছেন না। যে কারণে তাঁর শারীরিক অবস্হার অবনতি হয়।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় এ এম এ মুহিতকে ঢাকা গ্রীন রোডস্থ 'গ্রীন লাইফ' হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তিনি করোনাক্রান্ত হলে ২০২১ সালের ২৯ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করা হয়েছিল।
পরে তিনি সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থেকে কিছুটা সুস্হ হয়ে বাসায় ফিরেন। তখন থেকে শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন দেশ বরেণ্য এ বুদ্ধিজীবী। শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এএসএ মুয়িয সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি পরিবারের পক্ষ থেকে এএমএ মুহিতের সুস্হতার জন্য সবার দোয়া চেয়েছেন।




প্রতিদিন ডেস্ক



