শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জেলা তাঁতী লীগের কর্মসূচি

  • প্রকাশের সময় : ০৫/০৩/২০২২ ০৫:৩৭:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সিলেট জেলা তাঁতী লীগের উদ্যোগে ৭ই মার্চ সোমবার সকাল ১০.৩০ মিনিটে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এরপর সকাল ১১.০০ টায়  জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় মিছিলসহ যোগদান করা হবে। 

এছাড়াও দিনব্যাপী জেলা তাঁতী লীগের উদ্যোগে নগরীতে মাইকযোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ’র ভাষন প্রচার করা হবে। 

উক্ত কর্মসূচিতে সিলেট জেলা তাঁতী লীগের সকল নেতৃবৃন্দসহ উপজেলা তাঁতী লীগের  নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক সুজন দেবনাথ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স