শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

গোলাপগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে আইন-বিধি প্রয়োগ শীর্ষক সেমিনার

  • প্রকাশের সময় : ০৫/০৩/২০২২ ০৫:২৩:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

গোলাপগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আইন, বিধি, প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সহযোগিতায় সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সচিব আব্দুন নাসের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স