বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

জিন্দাবাজারে কাজী ম্যানশনে ব্যবসায়ী-মালিকপক্ষের মধ্যে উত্তেজনা

  • প্রকাশের সময় : ০৫/০৩/২০২২ ০৪:২৪:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
20

সিলেট মহানগরীর জিন্দাবাজারের কাজী ম্যানশনের ব্যাবসায়ী ও মালিকপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

শনিবার (৫ মার্চ) বিকেলে মার্কেটের বিভিন্ন অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবসায়ীরা বৈঠকে বসলে এক পর্যায়ে মালিকপক্ষ সেখানে উপস্থিত হলে উত্তেজনাার সৃষ্টি হয়।

এসময় উত্তেজিত ব্যবসায়ীরা মার্কেটের মালিক কাজী ফারুক আহমদকে (জমিদার) কাজি ম্যানশনে অবাঞ্চিত ঘোষণা করেন।

কাজী ম্যানশন ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করছেন- মার্কেটে দীর্ঘদিন ধরে পানির সমস্যা বিরাজ করছে। বার বার মালিকপক্ষের কাছে এ বিষয়ে সুরাহার আবেদন জানালেও তারা এ বিষয়ে ভ্রুক্ষেপ করছেন না।

এ বিষয়ে শনিবার বেলা ১১টার দিকে মার্কেটের ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ সাধারণ ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠকে বসেন। বৈঠক চলাকালে কাজী ফারুক আহমদ সেখানে উপস্থিত হয়ে সাধারণ ব্যবসায়ীদের গালিগালাজ করেন এবং তার মার্কেট ছেড়ে চলে যেতে বলেন।

এ ঘটনায় মার্কেটের ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দসহ সাধারণ ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে পড়েন এবং বিকাল সাড়ে ৩টার দিকে তারা মার্কেটে সকল দোকান বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এসময় তারা ফারুক আহমদকে কাজি ম্যানশনে অবাঞ্চিত ঘোষণা করে তাকে অবরুদ্ধ করে রাখেন ব্যবসায়ীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত কাজী ম্যানশেনে উত্তেজনা বিরাজ করছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স