সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

সাত মার্চের ভাষণেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: সাইদুর রহমান সাঈদ

  • প্রকাশের সময় : ০৫/০৩/২০২২ ০৩:১৫:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
19

জয়বাংলা সাহিত্য সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্টাতা সভাপতি সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ বলেছেন, সাত মার্চের ভাষণের মাধ্যমেই বঙ্গবন্ধু মুলত স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এজন্য সাত মার্চের ভাষণ আমাদের কাছে অত্যন্ত মুল্যবান।

তিনি শুক্রবার (৪ মার্চ) বিকেলে জয়বাংলা সাহিত্য সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার ১৯৬ তম নিয়মিত সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সিলেট জেলা সভাপতি ছড়াকার অজিত রায় ভজন।

সাধারণ সম্পাদক মিজান মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠিত আসরে আলোচনা ও লেখাপাঠ করেন, কবি সুমন বনিক, কবি কামরুজ্জামান হেলাল, কবি কামাল আহমদ, কবি সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, কবি ফজলুল হক, গল্পকার শহিদুল ইসলাম লিটন, কবি জালাল জয়, কলামিস্ট জুঁই ইসলাম, সাহিত্যকর্মী সৈয়দ মোতাকাব্বির ফাহাদ প্রমুখ।

আসরে ১৯৫তম সাহিত্য আসরের সেরা লেখক কবি ফজলুল হককে পুরস্কার হিসেবে ক্রেষ্ট তোলে দেয়া হয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স