শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

এমপি হাবিবের অনুরোধে ময়লা সরিয়ে নিচ্ছেন মেয়র আরিফ

  • প্রকাশের সময় : ০৪/০৩/২০২২ ১২:৫৬:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
31

সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের অনুরোধে অবশেষে দক্ষিণ সুরমা কলেজের সামনে থেকে ময়লার স্তুপ সরিয়ে নিচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। শুক্রবার সকাল থেকে সিটি কর্পোরেশনের একাধিক গাড়ি দিয়ে ময়লার স্তুপ সরিয়ে নেয়ার কাজ শুরু করে তারা।

এর আগে গতকাল বৃহস্পতিবার সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীকে ফোন করে দক্ষিণ সুরমা কলেজের সামনে থেকে ময়লার স্তুপ সরিয়ে নেয়ার অনুরোধ জানান।

এসময় মেয়র আরিফুল হক চৌধুরী তাকে দ্রুত দক্ষিণ সুরমা কলেজের সামনের ময়লা সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন।

তাছাড়া, সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে দক্ষিণ সুরমার পারাইচকের ময়লাও তিনি সরিয়ে নেয়ার আশ্বাস দেন মেয়র আরিফ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স