সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সিলেট ওয়াসা পেলো প্রতিষ্টা করে প্রজ্ঞাপন

  • প্রকাশের সময় : ০৪/০৩/২০২২ ১১:৫২:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সিলেট সিটি করপোরেশনভুক্ত এলাকার জন্য ‘সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ’ (ওয়াসা) প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

গত বুধবার (২ মার্চ) পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৮ (১৯৯৬ সনের ৬নং আইন) এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ২ মার্চ থেকে সিলেট সিটি করপোরেশনভুক্ত এলাকার জন্য ‘সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠা করলো।

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ১৯৯৬ আইন অনুযায়ী সিলেট সিটি করপোরেশন এলাকায় ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ’ (সিলেট ওয়াসা) গঠনের কার্যক্রম গ্রহণে এক ভার্চুয়াল পরামর্শ সভায় স্থানীয় সরকার মন্ত্রী জানান, সিলেট মহানগরীতে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সিলেট ওয়াসা) গঠনের জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে গেজেট নোটিফিকেশন জারি, অর্গানোগ্রাম, চাকরি বিধিমালা প্রণয়নসহ অন্যান্য কার্যক্রম দ্রুত গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর ও সংস্থাকে সভায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের(সিসিক) চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান জানান, সিলেট ওয়াসা প্রতিষ্ঠা হলেও ওয়াসা বোর্ড গঠন ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত নগরীর পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা বর্তমানের ন্যায় পরিচালিত হবে।

এ সংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অপর একটি প্রজ্ঞাপনে বলা হয়, ‘সিসিক এলাকায় সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করা হয়েছে। সিলেট ওয়াসা পরিচালনার লক্ষ্যে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৭ ধারা অনুযায়ী ওয়াসা বোর্ড গঠন এবং একই আইনের ২৮(১) ধারা অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত সিলেট মহানগরীর পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা প্রযোজ্য ক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বর্তমানের ন্যায় পরিচালিত হবে। পরবর্তীতে সময়ে সময়ে আদেশ জারীর মাধ্যমে পর্যায়ক্রমে সিলেট মহানগরীর পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সিলেট ওয়াসার নিকট হস্তান্তর করা হবে।’


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স