বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

শ্রমিকনেতা আবুল কালাম আজাদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২২ ০৯:২৪:৫১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু, সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালাল পুঁজি বিরোধী আপোসহীন সংগ্রামী শ্রমিক নেতা আবুল কালাম আজাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা বিকেল ৪টার সময় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে  অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি মো. ছাদেক মিয়া। সভা পরিচালনা করেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. সুরুজ আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনছার আলী, দপ্তর সম্পাদক এবং আবুল কালাম আজাদ এর পুত্র বদরুল আজাদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু প্রমুখ।

বক্তারা বলেন, আবুল কালাম আজাদ মহান মে দিবসে শ্রমিকদের স্ববেতনে ছুটির দাবিতে আন্দোলন, রমজান মাসে বিনা বেতনে ছাঁটাই বন্ধ ও ঈদ বোনাসের আন্দোলন, হোটেল সেক্টরে নিম্নতম মজুরি ঘোষণা ও বাস্তবায়ন আন্দোলন সহ অসংখ্য স্থানীয় ও জাতীয় আন্দোলনে অংশগ্রহণসহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

তিনি ১৯৬৮ সালের ২৫ জুন সিলেট সদর উপজেলার চামেলি বাগ গ্রামে জম্নগ্রহন করেন এবং তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ০৩ মার্চ সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাত্রাপথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন বিভিন্ন বিভাগীয় কর্মসূচী গ্রহণ করেছে তার  মধ্যে আজ সকাল ১০টার সময় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে জমায়েত হয়ে মানিকপীরস্থ কবরস্থানে র্যালী সহযোগে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। আবুল কালাম আজাদ এর মৃত্যুবার্ষিকীতে বিভাগীয় কর্মসূচীর মধ্যে রয়েছে ৬মার্চ'২২, রবিবার বিকেল ৪টায় মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২৩০৫), কুলাউড়া উপজেলায়, ৬মার্চ ২২, রাত ৮টায় জুড়ী উপজেলা, ৯মার্চ'২২, বিকেল ৪টায়  সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২৮৮৩), ১০মার্চ'২২, বিকেল ৩টায় মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২৩০৫), ১৬মার্চ' বিকেল ৪টায় হবিগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২৮৬৮) এছাড়াও বিভিন্ন আলোচনাসভার আয়োজন করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স