বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

১৮ মার্চ পবিত্র শবেবরাত

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২২ ০৮:১৮:৫৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

বাংলাদেশের আকাশে আজ (বৃহস্পতিবার) কোথাও ১৪৪৩ হিজরি সালের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (৪ মার্চ) পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী শনিবার থেকে (৫ মার্চ) পবিত্র শাবান মাস গণনা করা হবে।

সে অনুযায়ী ১৪ শাবান (১৮ মার্চ) শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স