রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বানিয়াচং ৪নং ইউপিতে আইন শৃঙ্খলা কমিটির সভা

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২২ ০৭:০৫:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
27

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১১টায় অফিস কক্ষে চেয়ারম্যান মো. রেখাছ মিয়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ৪নং ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই রাকিব হাসান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিপুল ভূষণ রায়, মাস্টার কবির মিয়া, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, মাস্টার আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সেক্রেটারী শিব্বির আহমদ আরজু, তোতা মিয়া চৌধুরী, সংরক্ষিত সদস্যা হেনা আক্তার দীনা, ইউপি সদস্য মামুন মিয়া, লালু মিয়া, কামাল হোসেন, বাবলু মিয়া, তথ্য উদ্যোক্তা আনছার আলীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

সভায় সিদ্ধান্ত হয়, মদ-জুয়া, মাদক ও বিভিন্ন অপরাধ বন্ধে যথাযথ পদক্ষেপ নিবে পুলিশ প্রশাসন। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন বিট কর্মকর্তা এসআই রাকিব হাসান।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স