শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

হাদিসুরের মৃত্যু, ইউক্রেনকে দায়ী করলো রাশিয়া

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২২ ০৬:০২:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

ইউক্রেনের অলিভিয়া বন্দরের বহির্নোঙরে থাকা বাংলাদেশি মালিকানাধীন জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাশিয়া। এ মৃত্যুর জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। বুধবার (২ মার্চ) রাতে অলিভিয়া বন্দরে এ হামলা হয়।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানায়।

রাশিয়ান দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের নাগরিক ও বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান অলিভিয়া বন্দরে কর্মরত অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। এটা হতাশাজনক ও বেদনাদায়ক। আমরা গভীর শোক প্রকাশ করছি। বন্দর থেকে বাংলাদেশি জাহাজের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে রাশিয়া সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।’

এতে আরও বলা হয়েছে, ‘পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। রুশ কমান্ডাররা নজর রাখছেন। ইউক্রেনের জাতীয়তাবাদীরা নির্বিচারে এ ধরনের হামলা ও অগ্নিসংযোগ চালাচ্ছে। তারা ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে বন্দি করে মানবঢালে পরিণত করছে।’

ঢাকাস্থ রাশিয়ার দূতাবাস জানায়, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান থেকে উদ্ভূত মানবিক সমস্যা সমাধানের জন্য বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুরোধসহ বিভিন্ন বিষয়ে সাহায্য পেতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হটলাইন (+7495 498-34-46, +7495) চালু করেছে। ই-মেইলেও (gumvs@mil) সাহায্যের আবেদন করা যাবে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স