শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

২৮ নাবিক উদ্ধারের পর বিশেষজ্ঞদের পরামর্শ

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২২ ০৫:১০:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

ইউক্রেনের পরিস্থিতি দিন দিন খারাপ হওয়ায় অলভিয়া বন্দরে আটকেপড়া নাবিকদের সেখান থেকে দ্রুত ফিরিয়ে আনতে জোর তৎপরতা চালানোর পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

এ ক্ষেত্রে জাহাজটিকে কৃষ্ণসাগরে নিরাপদ স্থানে নিতে কূটনৈতিকভাবে তুরস্কের সহযোগিতা নেওয়ার আহ্বান তাদের। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মাদ আলী শিকদার।

নয় দিন ধরে যুদ্ধাবস্থায় আটকেপড়া বাংলাদেশি জাহাজের নাবিকদের আতঙ্ক বাস্তবে রূপ নেয় ২ মার্চ। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার স্বীকার হয় ইউক্রেনে অলভিয়া বন্দরের জলসীমায় ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজ। মারা যান একজন আর বাঁচার জন্য বারবারই আকুতি জানিয়ে আসছেন জীবিত ২৮ নাবিক। এ অবস্থায় উদ্বেগ জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরাও।

নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলী বলেন, দ্রুতই ইউক্রেন থেকে স্থানান্তর করে নিরাপদ অবস্থানে নেওয়া প্রয়োজন জাহাজের নাবিকদের। অলভিয়া বন্দর অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এ জায়গাটি ছেড়ে যাওয়ার পরামর্শ দেন। এ ক্ষেত্রে তুরস্ক নিয়ন্ত্রিত কৃষ্ণসাগর হয়ে প্রশান্ত মহাসাগরে যাওয়ার একটা পথ খোলা আছে।

তবে যুদ্ধাবস্থায় কূটনীতি স্বাভাবিকভাবে কাজ করে না বলে জানান সাবেক এ রাষ্ট্রদূত হুমায়ন কবীর। এ ক্ষেত্রে রাশিয়া, তুরস্ক ও ইউক্রেনের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পরামর্শ দেন সাবেক এ কূটনীতিবিদ।

যুদ্ধ আরও তীব্র হবে আশঙ্কা করে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স