আট বছরের দাম্পত্য সম্পর্ক ও দশ বছরের প্রেমকাহিনির ইতি টানছেন মার্কিন টেলিভিশন সঞ্চালক, মডেল তথা রিয়েলিটি টিভি তারকা কিম কার্দিশিয়ান এবং র্যাপার কানইয়ে ওয়েস্ট। গত বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের আদালত বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পর্কের ইতি টানতেই ডিভোর্সের জন্য আবেদন জানিয়েছিলেন কিম নিজেই। জানুয়ারি মাসের শুরুতে কিম-কানইয়ের ডিভোর্সের খবর প্রকাশ্যে এসেছিল। এর আগে দীর্ঘদিন এক ছাদের নিচে বসবাস করলেও শুধু সন্তানের দিকে তাকিয়েই তারা একত্রে ছিলেন বলে জানিয়েছে কিমের ঘনিষ্ঠমহল।
কার্দাশিয়ান জানান, বাইপোলার ডিজঅর্ডারের মতো মানসিক সমস্যার শিকার তার স্বামী কানইয়ে। আর এ কারণে দীর্ঘ দাম্পত্যজীবনে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এই পপ তারকাকে। গণমাধ্যমের বরাতে জানা যায়, মানসিকভাবে বিপর্যস্ত হয়েই ডিভোর্সের পথে হাঁটেন এই সুপার মডেল।
এদিকে সংসার ভাঙার বিপক্ষে ছিলেন কানইয়ে। বিচ্ছেদ ঠেকাতে অনেক চেষ্টাও করেছিলেন তিনি। তবে সম্পর্কের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা আর জোড়া লাগা সম্ভব নয় বলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন–এমনটাই জানিয়েছেন কিম।
২০১২ সালের এপ্রিলে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন কিম-কানইয়ে, দুই বছর পর ২০১৪ সালে বিয়ের বাঁধনে বাঁধা পড়েন এই সেলেব কাপল। চার সন্তানের বাবা-মা তারা।




বিনোদন ডেস্ক



