শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শপথ করলেন সিলেটের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২২ ০৩:০৫:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

সিলেট জেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাগণের শপথ পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানগণকে শপথবাক্য পাঠ করান সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক মামুনুর রশীদ ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণকারীরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একরামুল হক, তেতলী ইউনিয়নের মো. অলিউর রহমান, বিশ্বনাথ উপজেলা লামাকাজী ইউনিয়ন পরিষদের মো. কবির হুসেন (ধলা মিয়া), খাজাঞ্চি ইউনিয়নের আরশ আলী, ওসমানীনগর উমরপুর ইউনিয়ন পরিষদের মো. গোলাম কিবরিয়া, তাজপুরের ইউনিয়নের অরুনোদয় পাল, উছমানপুর ইউনিয়নের ওয়ালি উল্লাহ বদরুল, সাদিপুর ইউনিয়নের সাহেদ আহমেদ, পশ্চিম পৈলনুপুর ইউনিয়নের গোলাম রব্বানী চৌধুরী, বুরুঙ্গাবাজার ইউনিয়নের মো. আখলাকুর রহমান, গোয়াল বাজার ইউনিয়নের পীর মো. মজনু মিয়া, দয়ামীর ইউনিয়নের এস.টি. এম ফখর উদ্দিন, গোয়াইনঘাট পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের মো. গোলাম কিবরিয়া, পূর্ব আলীরগাঁওয়ের মোহাম্মদ নজরুল ইসলাম এবং কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম পরিষদের চেয়ারম্যান মো. জিয়াদ আলী।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স