সিলেট মহানগর ১নং ওয়ার্ড শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মুন্না আহমদ বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে দরগা মহল্লা নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুনেদ আহমদ শওকত ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল খাবির।
শোক বার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




প্রতিদিন ডেস্ক



