শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

পরিবেশ ধ্বংস করে মাটি কাটা: দুই ব্যক্তিকে জরিমানা

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২২ ০১:০০:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

গোয়াইনঘাটর তোয়াকুলে পরিবেশ নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের একটি মামলায় দুইজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মাহবুবুর রহমান, সালুটিকর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ বুরহান উদ্দিন, গোয়াইনঘাট থানার এসআই মোস্তাক আহমদ প্রমুখ। 

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, এরকম অভিযান বিভিন্ন এলাকায় সবসময় অব্যাহত থাকবে। তাই সবাইকে অবৈধভাবে মাটি কাটা থেকে বিরত থাকার জন্য তিনি অনুরোধ করেন।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স