সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সম্মানিত সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন রানা মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ও ত্যাগী এই নেতা মৃত্যুকালে পরিবার পরিজন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
(৩ মার্চ) বাদ আসর চারাদীঘিরপাড় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।




প্রতিদিন ডেস্ক



