শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

মূল্য বৃদ্ধির প্রতিবাদ সমাবেশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২২ ১২:০২:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২ মার্চ) বিকাল ৩ টায় রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয় চত্বরে এ সমাবেশ উপলক্ষে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিলসহ মাঠে প্রবেশ করে। এসময় জেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে বিক্ষোভ সমাবেশে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট আসলাম মিয়া প্রমুখ। সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, সেচ্ছাসেবকদলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে ফেরার পথে পুনরায় লাঠি ও বাশ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে রাজবাড়ী জেলা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স