সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

মালিবাগে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২২ ১১:০০:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

রাজধানীর মালিবাগের চামেলিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।

দগ্ধরা হলেন- মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক (৬০), মো. হেলাল উদ্দিন (৫০), মো. নাদের আলী (৫০), মো. নুর নবী (৫১) ও মো, ইউসুফ আলী (৪৯)। গতরাত একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিয়ে আসা হয়।

দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা মো. রাসেল জানান, মালিবাগের চৌধুরীপাড়া এলাকার একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৫ জন দগ্ধ হয়। পরে আমরা তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসি। শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা:এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রামপুরা চৌধুরীপাড়া থেকে দগ্ধ হয়ে পাঁচজন বার্নে এসেছে। তাদের চার জনের অবস্থা আশঙ্কাজনক।

তাদের মধ্যে সিদ্দিকুর রহমানের শরীরের ৫২ শতাংশ দগ্ধ, মো. হেলাল উদ্দিনের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ, মোঃ নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ দগ্ধ, মোঃ নূরনবীর শরীরের ৪২ শতাংশ দগ্ধ ও মো. ইউসুফ আলীর শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স