বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সিনিয়র সদস্য,গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক, জগৎজ্যোতি তালুকদারের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে প্রদীপ প্রজ্জলন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার ( ২ মার্চ ) সন্ধ্যায় মদন মোহন কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এ,কে,এম মাহমুদুল হাসান সানি ও সাধারণ সম্পাদক মিফতাউল হোসেন লিমনের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারেপ্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ,মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোর জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো নাইম আহমেদ।
এছাড়াও সাবেক ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুন দেবনাথ সাগর,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান চৌধুরী,সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক খালেদ চৌধরী,সাবেক গণ শিক্ষা বিষয়ক সম্পাদক হীরক দাম,সিলেট জেলা তাতীলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহীন আহমেদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এনামুল মনি,সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশিদ, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজান আহমেদ পারভেজ,জেলা তাতীলীগের সভাপতি আলমগীর হোসেন,মহানগর ছাত্রলীগের সাবেক বিভাগীয় উপ-সম্পাদক সুদীন তালুকদার, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ ইলিয়াস দিনার,যুবলীগ নেতা দিদার আহমেদ রিপন,মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক সুবেল,সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন লস্কর জুয়েল,সাবেক সাহিত্য সম্পাদক আমির হুসেন,যুবলীগ নেতা আতিক আহমেদ, সাবেক বিভাগীয় উপ-সম্পাক শহিদ আকিল অপু প্রমুখ।




প্রতিদিন ডেস্ক



