শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে 'মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান' শীর্ষক আলোচনা সভা

  • প্রকাশের সময় : ০২/০৩/২০২২ ১০:২৫:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16

হবিগঞ্জের বানিয়াচংয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে 'মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান' শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২ রা মার্চ) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান হায়দারু জ্জামান খান ধন মিয়া, মো. রেখাছ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার ও উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন প্রমুখ।

পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং সুফিয়া-মতিন মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান আহমেদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ইউনূস উল্লাহ ও মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটনসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স